দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই যেখানে বহু বছর আগে রূপালি পর্দা থেকে বিরতি নিয়েছেন কিংবা আগের মতো আর ক্যামেরার সামনে নিয়মিত নন, সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সে এসেও এক যুবকের উদ্যমে সমান তালে কাজ করে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন ভক্তদের সঙ্গে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কাজের ব্যস্ততা ও জীবনবোধ নিয়ে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন বিগ বি।
সেখানে তিনি লেখেন, এইমাত্র ঘুম থেকে উঠলাম। ভোর ৪টা পর্যন্ত কাজ করেছি। এখন আবার কাজের জন্য তৈরি। সবাই ভালো থাকবেন। রোদ এবং গরম থেকে সাবধান। পর্যাপ্ত পানি পান করবেন।
একই পোস্টে জীবনের নানা প্রতিকূলতা ও সমস্যাকে ইতিবাচকভাবে দেখার দারুণ এক বার্তা দিয়েছেন অমিতাভ।
তিনি লেখেন, সমস্যার একটা ভালো দিক হলো সেগুলো পড়েও সমস্যা হয়েই থাকবে, সেগুলোর মোকাবিলা করতে হবে না। প্রতিদিন নতুন কিছু শেখা যায়, যখন কোনো সমস্যা সামনে আসে তখন সেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ এবং জ্ঞান লাভ করতে হয়।
সমস্যার সমাধান খোঁজার পাশাপাশি দূরদর্শী হওয়ার পরামর্শ দিয়ে এই মেগাস্টার আরও যোগ করেন, পরের বার যখন সেই একই সমস্যা আসে, তখন শুধুমাত্র সমাধানের জন্য নয় বরং জীবনে যদি এবং কিন্তুগুলো শেখার জন্য প্রস্তুতি নিতে হবে। এটাই একমাত্র ইতিবাচকতা নিয়ে আসবে জীবনে।
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত ব্লকবাস্টার ছবি কাল্কি ২৮৯৮ এডি-তে। কল্পবিজ্ঞান ঘরানার এই চলচ্চিত্রে অশ্বত্থামার চরিত্রে বিগ বি-র অনবদ্য অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিল।
প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসানের মতো তারকাদের উপস্থিতির মাঝেও অমিতাভের স্ক্রিন প্রেজেন্স ছিল প্রশংসনীয়।
বর্তমানে এই সিনেমার বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘শাহেনশাহ’।
কে